PHP তে HTML Escape করা
Escape মানে হল অব্যাহতি। PHP তে Escaping HTML হল, PHP ফাইল এর ভেতর কিভাবে HTML কোড লেখা হয় সেই পদ্ধতি। PHP, Opening এবং Closing ট্যাগ এর বাইরের সব কিছুই Ignore করে। অর্থাৎ Opening এবং Closing ট্যাগ এর বাইরের কোন কিছুই সে পড়ে না। উদাহরনঃ <p>This paragraph will ignored by PHP but not browser.</p> <?php echo "This text will parsed by PHP." ?> <p>This paragraph will also ignored by PHP but not browser.</p> আউটপুটঃ This paragraph will ignored by PHP but not browser. This text will parsed by PHP. This paragraph will also ignored by PHP but not browser. উপরোক্ত কোডে PHP শুধু <?php এবং ?> এর ভেতরের কোডটুকুই পড়বে এবং আউটপুট দিবে। আর <?php এবং ?> এর বাইরের কোড সাধারন অবস্থায় ব্রাউজার, HTML কোড যেভাবে Render করে সে ভাবেই Render করবে। PHP Interpreter(অনুবাদক, দোভাষী) Closing ট্যাগ ( ?> ) পেলেই আউটপুট প্রদান করা শুরু করে যতক্ষণ না পর্যন্ত পুনরায় Opening ট্যাগ ( <?php ) খোঁজে পায়। কিন্তু কোডের মধ্যে যদি কন...